CKEditor 5 Sample
ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

রাজধানীতে আ. লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার 

#
news image

রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদার (৪০), সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ (৫২), ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা (৫৪), আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন (৪৮), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী (৫১), আওয়ামী লীগ কর্মী মো. রমজান (৪৭) ও রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ ভুঁইয়া (৪৯)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে ডিবি মিরপুর বিভাগ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাসির আহমেদকে ও রাত আনুমানিক ১০টার দিকে ভাটারা থানার বারিধারা এলাকা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে ডিবি মতিঝিল বিভাগের একটি দল পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে আশরাফ সিদ্দিকী ও মো. রমজানকে গ্রেফতার করে।

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ডিবি মতিঝিল বিভাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূইয়াকে ও একই সময় আদাবর থানাধীন শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। 

এছাড়াও, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদারকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিবি।

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৫,  4:31 PM