CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকর্মীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনও অপরাধে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার দুপুরে গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে। গাজীপুরে আমাদের কিছু সমস্যা রয়েছে। এখানে আজকে আমাদের আইন-শৃঙ্খলা সভা ছিল। আপনারা জানেন, আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এবং মাদক। আমরা সমাজ থেকে কীভাবে এগুলো দূর করতে পারি? মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। আমরা যদি সবাই সহযোগিতা করতে না পারি, দিন দিন মাদক বেড়ে যাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দেশের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোনও ধরনের হুমকি নেই। গাজীপুরে পুলিশের সংখ্যা কম। ইতোমধ্যে কিছু পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। তা ছাড়া অতিরিক্ত পুলিশ দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আরও পুলিশ দেওয়া হবে।

‘কোনও দল নিয়ে আমাদের কোনও নির্দেশনা নেই। নির্বাচনে কতকগুলো ফ্যাক্টর রয়েছে। মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, ওই সময়ে কেউ কোনও কিছু চেষ্টা করলেও করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীনসহ অনেকে।

গাজীপুর প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৫,  4:35 PM