CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী ঘোষণা, এককভাবে নির্বাচনের প্রস্তুতি

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের ৩০০ আসনই লক্ষ্য। আগামী ১৫ নভেম্বরের মধ্যে শাপলা কলি প্রতীকের প্রার্থী ঘোষণা দিব। তবে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখায় বেগম খালেদা জিয়ার সম্মানে আমরা ওইসব আসনে প্রার্থী দিব না।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার নিহত জুলাইযোদ্ধা সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান করেছি যে যারা গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায় এই সংস্কৃতিকে আমরা চ্যালেঞ্জ করতে চাই। একজন এলাকার সাধারণ মানুষ, গ্রহণযোগ্য মানুষ, যাকে মানুষ কাছে পাবে এবং শিক্ষকদের আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই।

নাহিদ ইসলাম আরও বলেন, নিহত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিন ভাই নিহতের কয়েকদিন আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্তার শিকার হয়েছিলেন। এতেই বুঝা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব জুলাইযোদ্ধা রয়েছেন তাদের সবারই নিরাপত্তা সংকট রয়েছে। এনসিপি ওইসব মানুষের পাশে আছে। তবে শুধু আমরাই নই সরকার এবং সব রাজনৈতিক দলের এ দায়িত্ব কাঁধে নিতে হবে। কারণ এই মানুষগুলোর লড়াইয়ের ফলেই আমরা সফল হয়েছিলাম এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। 

নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের থাকা সত্ত্বেও তারা সঠিকভাবে সেটা পালন করতে ব্যর্থ হয়েছে। এজন্যই এখনও লাশের সারি বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং শহীদের সংখ্যাও। গাজী সালাউদ্দিন ভাইও তাদের একজন। আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের যেসব আহত যোদ্ধা রয়েছেন, এখনও যারা কাতরাচ্ছেন তাদের সর্বাত্মক চিকিৎসা যতটুকু দেওয়ার সেটুকু যেন দেওয়া হয়। শুধু সাময়িক চিকিৎসাই নয়, দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন তাদের।

নাহিদ আরও বলেন, এখন যেহেতু নির্বাচনি ঢাকঢোল বাজছে এতে যেন আমরা আমাদের আহত এবং শহীদ ভাইদের ভুলে না যাই। তাহলে সালাউদ্দিন ভাইয়ের মতো আরও অনেকে মারা যাবে। সরকারের পক্ষ থেকে তাদের যে স্বাস্থ্য সুবিধার কথা বলা হয়েছে, সেটাতেও অনেক অভিযোগ আছে। 

এরপর নাহিদ ইসলাম গাজী সালাউদ্দিনের করব জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৫,  5:16 PM