CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের স্তূপে আগুন

#
news image

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে এ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন দেখা যায়। কেন্দ্রের মাত্র ৩০০ গজ দূরেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকায় দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এরপর পর্যায়ক্রমে রূপপুর মডার্ন, গ্রিন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী ফায়ার স্টেশনসহ মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তাদের প্রচেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে বলে জানিয়েছেন রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান।

পাবনা প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২৫,  6:04 PM