CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পাবনা সফরে গেলেন  রাষ্ট্রপতি 

#
news image

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাবনায় এটি তার পঞ্চম সরকারি সফর। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সকালে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে বাবা-মার কবর জিয়ারত করেন। নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করে নিকট আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই দিনের এই সফরের শেষ দিন রবিবার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি মো. সাহাবুদ্দিনের তার পঞ্চম পাবনা সফর। এর আগে ২০২৩ সালের ১৫ মে ও ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি ও ৯ জুন নিজ জেলায় এসেছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  3:40 PM