CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

৩ দাবিতে শাহবাগে কলম সমর্পণ করবেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

#
news image

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার সহকারী শিক্ষক। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এদিকে, বিকেল সাড়ে ৩টায় আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ অভিমুখে পদযাত্রা করবেন। তারা শাহবাগে গিয়ে দাবি পূরণের প্রজ্ঞাপনে সই করার জন্য কর্তৃপক্ষের উদ্দেশে কলম সমর্পণ কর্মসূচি পালন করবেন। এরপর শিক্ষকরা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসবেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে লাগাতার অবস্থান করবেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ  এ তথ্য জানিয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাব। বিকেল সাড়ে ৩টায় শাহবাগের উদ্দেশে পদযাত্রা করা হবে। শাহবাগে গিয়ে আমরা কলম সমর্পণ করবো। এরপর আবার শহীদ মিনারে ফিরে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।’

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো—দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এ পদক্ষেপে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  3:50 PM