CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রাস্তা বন্ধ করে যাতায়াত: পুলিশ কমিশনার নাজমুল সাময়িক বরখাস্ত

#
news image

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় দুই মাস আগে প্রত্যাহার হওয়া গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গাজীপুর মহানগর পুলিশের কমিশনার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক। সেহেতু তাকে সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

এতে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

গত দুই মাস আগে নাজমুল করিম খানকে সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে ঢাকা থেকে গাজীপুরে যাতায়াত করার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যেখানে দেখা যায় তার যাতায়াতের সময় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ বিষয়ে তীব্র জনঅসন্তোষের পরপরই তাকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  4:46 PM