CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আ. লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব : মির্জা ফখরুল

#
news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে—সব মামলা তুলে নেব। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময়সভায় এসব মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর-গণভোট চায়, আমরা এটা বুঝি না। এসব আমরা মেনে নেব না। আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আর পাগলামি করবেন না।
জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না।
শান্তির রাজনীতি করতে চাই। এ জন্য আমরা নির্বাচন চেয়েছি। 
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 ঠাকুরগাঁও প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৫,  6:17 PM