CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

#
news image

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতরি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হয়। এতে রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। গত ২১ জুন তাদের মিমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় এক বাসায় ডাকা হয়। ওইদিন বাদী তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাত ১০-১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে বাদীর বর্তমান ঠিকানায় হিরো আলমসহ ১০-১২ জন বেআইনিভাবে বাসায় ভেতরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। এ সময় বাদীর গলায় থাকা দের ভরি ওজনের স্বর্ণের চেন কৌশলে তারা চুরি করে নেয়। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫,  6:02 PM