CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

#
news image

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-  ফাহিম (২৩), পলাশ (২২), রাসেল  (২৮), ওবায়দুল (৩৩), আলমগীর (৩৮), সাকির হোসেন (৩১), গোলাম হোসেন (৪৫), বাদল (৫৮), শ্যামলী বেগম সাথী (২৭), মোবারক (৩১), তানভীর আহমেদ সাব্বির (২২), অনিক (৩৩), নিয়ামত উল্লাহ (২৫) ও ইমন ওরফে অনিল (২৫)।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের থেকে ২০০ গ্রাম গাঁজা, ২টি বিদেশি মদের বোতল, ২টি ডিজিটাল পরিমাপ মেশিন ও নগদ ২৪২ টাকা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  6:40 PM