CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ধানমন্ডি ৩২ নম্বরে ধাওয়া পাল্টা ধাওয়া, থেমে থেমে সাউন্ড গ্রেনেড

#
news image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়ক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র-জনতার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩২ নম্বর সড়কের প্রবেশমুখ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে দুটি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুড়িয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভাকরীরা ফের সংঘটিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

বিকাল সাড়ে চারটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ অবস্থায় আশেপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  4:48 PM