CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ভুমিকম্পে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক 

#
news image

ভয়াবহ ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের ২য় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম ও গুরুতর আহত নুসরাত আক্তারকে দেখতে শুক্রবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। আহত নুসরাত আক্তার মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় ডা. মো. রফিকূল ইসলাম চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

একইদিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে সেখানে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। তিনি হামীম ও হামীমের চিকিৎসকদের কাছে হামীমের শারীরিক অবস্থার খোঁজ নেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগে আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজিজি খান, সাধারন সম্পাদক ডা. বাদশা, ডাঃ রায়হান, ডা. পিয়াস, ডাঃ মমী, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ, রেজোয়ান, তাজিম সাজিদসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক 

২১ নভেম্বর, ২০২৫,  5:46 PM