CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশ

#
news image

২০১২ প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সঙ্গে পদকও। শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সারে ১০টার ম্যাচে জয়ের সংকল্প নিয়ে কোর্টে নামতে যাচ্ছেন রুপালি-স্মৃতিরা।

২০১২ সালে জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে শেষ আট থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। হতে হয়েছিল পঞ্চম। এবার সেই অবস্থান থেকে উন্নতির জন্য  আরদুজ্জামান মুন্সি ও শাহনাজ পারভীন মালেকার কোচিংয়ে খেলছে স্বাগতিকদের মেয়েরা।

‘এ’ গ্রুপে এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের তেতো স্বাদ নিতে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ৪ পয়েন্ট।

বাংলাদেশের মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের কাছে ২০-৬৫ পয়েন্টে হেরে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে ৫১-৩৭ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শুক্রবার জার্মানিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারালেও কালকের ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা, ‘দলে হালকা চোট রয়েছে। এতে সমস্যা নেই, চোট থাকবেই। আমরা প্রস্তুত। মেয়েদের সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে— কীভাবে খেলতে হবে। ভিডিও বিশ্লেষণ সেশনে চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হয়েছে। সবার দোয়া চাই, যাতে দেশকে ভালো কিছু এনে দিতে পারি, সেমিফাইনালে যেতে পারি।’

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর, ২০২৫,  6:35 PM