CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

১২৮ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলো মাইলস্টোন শিক্ষার্থী সাইয়েবা

#
news image

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ ১২৮ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থী সাইয়েবা মেহজাবীন (১১)। বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তে দগ্ধ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হলো। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "সাইয়েবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারণে সকালের দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাইয়েবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল।"

ডা. নাসির উদ্দিন জানান, মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ একজনকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

তিনি বলেন, "আশা করছি সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরেও জাতীয় বার্নে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অপারেশনের প্রয়োজন হলেও আমরা করবো।"

প্রসঙ্গত, ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হন প্রায় শতাধিক।

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  4:44 PM