CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বাউলদের ওপর হামলা উগ্রবাদী-ধর্মান্ধ চক্রের কাজ: মির্জা ফখরুল

#
news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাউলরা বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির বাহক। তাদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ বলে মনে করি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে গেছে। এটি দরিদ্র মানুষের ওপর এক চরম আঘাত।’

তিনি বলেন, ‘সরকারের কাছে দাবি জানাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যদি কেউ দায়ী থাকে, তাকে অবশ্য আইনের আওতায় আনতে হবে।’

এর আগে দুপুরের ঠাকুরগাঁও চৌরাস্তা বাউল সমর্থকরা মানববন্ধন করার জন্য জড়ো হলে তৌহিদী জনতা তাদের ধাওয়া করে ও হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৫,  6:46 PM