CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

বিপিএলের নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেক

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন নিলামের জন্য স্থানীয় খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। বিজয় ও মোসাদ্দেক দুজনই ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন। তাদের নামসহ আরও কয়েকজনের নাম প্রাথমিক তালিকায় ছিল। সেই তালিকা গত ২৬ নভেম্বর পাঠানো হয় ছয়টি ফ্র্যাঞ্চাইজির কাছে।

সেখান থেকে যেসব ক্রিকেটার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে আছেন আলাউদ্দিন বাবু (ডি ক্যাটাগরি), নিহাউজ্জামান (ই ক্যাটাগরি), সানজামুল ইসলাম (ই ক্যাটাগরি), শফিউল ইসলাম (এফ ক্যাটাগরি) ও মিজানুর রহমান (এফ ক্যাটাগরি)।

মূলত বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশের ভিত্তিতেই তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

গত আসরের বিপিএল নিয়ে বিসিবির তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে মার্শাল এই সুপারিশ করেন। প্রায় ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদনটি গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। সেখানে ফিক্সিং ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কয়েকজন খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তার নাম উল্লেখ আছে।

উল্লেখ্য, বিসিবির নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার।

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫,  3:51 PM