CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

তৈরি হলো বিকেএসপি’র প্রথম থিম সং

#
news image

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর জন্য প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং। নাম ‘এসো স্বদেশের পতাকা উড়াই’। বেলাল খানের সুরে গানটিতে তিনি ছাড়াও কণ্ঠ দিয়েছেন—কণা, নদী ও সজীব দাস। সংগীতায়োজন করেছে সজীব দাস। বিকেএসপি’র লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গৌরব ও ক্যাডেটদের উদ্দীপনাকে উজ্জীবিত করতে নির্মিত গানটির কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকবৃন্দ। 

চন্দন রায় চৌধুরীর পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়। 

বিকেএসপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শিগগিরই অবমুক্ত হতে যাওয়া গানটি সম্পর্কে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখানকার খেলোয়াড়গণ জাতির জন্য অনন্য সব গৌরব বয়ে এনেছে ও আনছে। বিকেএসপির জন্মের ৩৯ বছরেও অফিসিয়াল কোনও থিম সং ছিল না। এই থিম সংটিতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা ওড়ানোর স্বপ্ন, প্রত্যয় এবং বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান এবং অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়-প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা উড়াবে অলিম্পিকসহ বিশ্ব-ক্রীড়াঙ্গনে।’

বিনোদন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫,  6:18 PM