CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!

#
news image

বলিউডে নিয়মিত কাজ না করলেও কীভাবে বিলাসবহুল জীবনযাপন করেন- সাম্প্রতিক এ নিয়ে বেশ প্রশ্ন সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সোফি চৌধুরী। মাত্র কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। যেগুলো করেছেন, সেগুলোও হিট নয়। কিন্তু এবার আলোচনায় এল তার বিলাসবহুল জীবন। 
এ নিয়ে সমালোচনা তৈরি হতেই মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সোফি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে। সম্প্রতি ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরি। সেখানে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ পারফরম্যান্স করেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোফিকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ প্রশ্ন তোলেন—সিনেমায় খুব একটা দেখা যায় না, তবু এত আয় আসে কোথা থেকে?
সমালোচনার জবাবে অভিনেত্রী বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লেগে যায়। অভিনেত্রী জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অতটা আয় করেন না, যতটা আয় করেন সোফি।

বিনোদন ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৫,  6:49 PM