CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ডাফির ৫ উইকেট শিকারে দ্বিতীয় দিন শেষে এগিয়ে নিউজিল্যান্ড

#
news image

প্রথম টেস্টে জ্যাকব ডাফির পাঁচ উইকেট শিকারে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে দিয়ে ৬৪ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। লিড দাঁড়িয়েছে ৯৬ রানের। ডেভন কনওয়ে ১৫ ও টম ল্যাথাম ১৪ রানে অপরাজিত আছেন।

শেষ সেশনে বৃষ্টি বিরতির পর মাত্র ১৬ বলে ডাফি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের শেষ চার উইকেট। তাও সেটা হয়েছে দুই রানের বিনিময়ে। এর আগে ক্যারিবীয়দের সর্বোচ্চ রান করা শাই হোপকে (৫৬) তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ক্যারিয়ার সেরা ফিগারে ৩৪ রানে ডাফি তুলে নেন ৫ উইকেট। 

হোপ ও ত্যাজনারায়ণ চন্দরপলের অর্ধশতকে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস টিকে ছিল। দু’জন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৯০ রানের জুটি। চন্দরপল ১৬৯ বল খেলে উপহার দেন ৫২ রানের লড়াকু ইনিংস। 

এর আগে দিনের শুরুতে মাত্র তিন বলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ২৩১ রানের সঙ্গে আর কোন রান যোগ করতে পারেনি। 

স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫,  3:16 PM