CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন

#
news image

গাজা উপত্যকায় মানবিক সংকট লাঘব এবং পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য চীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।

এই ঘোষণা বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া হয়। ঘোষণার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠান।

ওয়াফা বার্তা সংস্থার বরাতে জানা গেছে, আব্বাস পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারত্বের প্রভাব লাঘব এবং ফিলিস্তিনি অধিকারের পক্ষে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি বলেছেন, ফিলিস্তিন সমস্যার একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও স্থায়ী সমাধান দ্রুত এগিয়ে নিতে চীন ফ্রান্সের সঙ্গে কাজ করবে। তিনি বৈশ্বিক পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সমর্থন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

তিন দিনের সফরে চীন সফররত ম্যাখোঁ সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথভাবে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের সহ-সভাপতিত্ব করেন, যার উদ্দেশ্য ছিল দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন আদায় এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত করা।

সূত্র : আরব নিউজ

আন্তর্জাতিক ডেস্ক    

০৫ ডিসেম্বর, ২০২৫,  6:53 PM