CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সেন্ট মার্টিনে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ

#
news image

দেশের অন্যতম পরিবেশ-সংবেদনশীল উপকূলীয় অঞ্চল সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় রোববার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং কেওক্রাডং বাংলাদেশ (কেবি)-এর যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫। পর্যটন মৌসুমের প্রথম সপ্তাহান্তে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কৌশলগতভাবে এই পরিচ্ছন্নতা অভিযানটি আয়োজন করা হয়।
ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় অধিবাসীদের থেকে আসা ৫০০ স্বেচ্ছাসেবক সেন্ট মার্টিনের সৈকত থেকে ১,৮৫০ কিলোগ্রাম সমুদ্র বর্জ্য সংগ্রহ করেছেন।
বর্জ্যের প্রকৃতি ও অপসারণ
সংগৃহীত বর্জ্যের মধ্যে ছিল খাদ্যের মোড়ক, প্লাস্টিকের বোতল ও ঢাকনা, প্লাস্টিক ব্যাগ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী এবং পরিত্যক্ত মাছ ধরার জালের মতো নানান ধরনের দূষণকারী উপাদান। এসব বর্জ্য নিরাপদভাবে মূল ভূখণ্ডে নিয়ে পরিবেশবান্ধব উপায়ে অপসারণ করা হয়।
আয়োজকরা আশা করছেন, অনিয়ন্ত্রিত বর্জ্য ও পর্যটনের চাপজনিত পরিবেশ-ঝুঁকি কমাতে এই উদ্যোগটি কার্যকর ভূমিকা রাখবে।
স্বেচ্ছাসেবকেরা দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতামূলক সেশন ও কমিউনিটি কার্যক্রম পরিচালনা করেন। এই কার্যক্রমের প্রধান লক্ষ্য ছিল-
সঠিকভাবে প্লাস্টিক বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলা। দীর্ঘমেয়াদি আচরণগত পরিবর্তন আনা।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিচালক শামিমা আক্তার বলেন, ‘ইউনিলিভার বাংলাদেশে আমরা বিভিন্ন অংশীদারের সঙ্গে মিলে বাজারে যত প্লাস্টিক দিচ্ছি, তার চেয়ে বেশি প্লাস্টিক পরিবেশ থেকে অপসারণে কাজ করছি। সেন্ট মার্টিনে আমাদের এই অংশগ্রহণ নাজুক ইকোসিস্টেম রক্ষা ও প্লাস্টিক দূষণ মোকাবিলায় যৌথ দায়িত্বকে শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন।’
ওশান কনসারভেন্সির ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ-এর কান্ট্রি কো-অর্ডিনেটর মুনতাসির মামুন বলেন, ‘সেন্ট মার্টিন এই দেশের জাতীয় সম্পদগুলোর একটি। আমরা বিশ্বাস করি, পরিবেশ সংরক্ষণে ইউনিলিভারের অগ্রণী ভূমিকা অন্যদেরও দেশের ভালোর জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক ওশান কনসারভেন্সির দেশীয় সমন্বয়কারী হিসেবে কেওক্রাডং বাংলাদেশ গত ১৫ বছর ধরে সেন্ট মার্টিনের সৈকতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে এবং বৈশ্বিক মেরিন ডেব্রিস ডাটাবেসে মূল্যবান তথ্য যোগ করে চলেছে।

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫,  3:28 PM