CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রেলওয়েকে আয়কর রিটার্ন জমা থেকে অব্যাহতি দিলো এনবিআর

#
news image

বাংলাদেশ রেলওয়েকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রেলওয়ে করযোগ্য সত্ত্বা নয়—এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী এই অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) জারি করা এনবিআরের আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেলওয়ে আয়করের আওতাভুক্ত নয়। ফলে তাদের কাছ থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসটআর) চাওয়া হবে না।

এনবিআরের কর নীতি উইং থেকে জারি করা এ আদেশে সই করেন দ্বিতীয় সচিব (কর আইন–১) নুসরাত ফারজানা।

সরকারি দফতরগুলোর ক্ষেত্রে কর-সম্পর্কিত আনুষঙ্গিক কাগজপত্র দাখিল নিয়ে বিভিন্ন সময় জটিলতা দেখা দেয়। এনবিআরের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে সে ধরনের প্রক্রিয়াগত জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৫,  4:03 PM