CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

বড় রান তাড়ায় উড়ন্ত সূচনা বাংলাদেশের

#
news image

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ২৮৪ রানের জয়ের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এই লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছে জুনিয়র টাইগাররা।

উদ্বোধনী জুটিতে জাওয়াদ আবরার আর রিফাত বেগ এরই মধ্যে ১৪ ওভারে তুলে ফেলেছেন ৯৫ রান। রানরেট ৬.৮! আবরার ৪৬ আর রিফাত ৩৯ রানে অপরাজিত আছেন।
এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে তিনে নামা ব্যাটার ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে আফগানিস্তান দাঁড় করিয়েছে ৭ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তবে তিনে নামা ফয়সাল ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়ান। আউট হওয়ার আগে খেলেন ৯৪ বলে ১০৩ রানের ইনিংস। ৮ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি।

আফগানদের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন উজাইরউল্লাহ নিয়াজাই। ৩৮ রান আসে আজিজউল্লাহ মিয়াখিলের ব্যাট থেকে। ৩৪ রান করেন ওসমান সাদাত। নয়ে নামা আব্দুল আজিজ ৩ ছক্কায় ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে ছিলেন অপরাজিত।

বাংলাদেশের হয়ে সমান দুটি উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। ১টি করে উইকেট গেছে সাদ ইসলাম, সাইমুন বশির ও রিজন হোসেনের ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক    

১৩ ডিসেম্বর, ২০২৫,  6:24 PM