CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হাদির সর্বশেষ অবস্থার বিষ‌য়ে যা জানালেন চিকিৎসক

#
news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত।‌ র‌বিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ এ তথ্য জানান। তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে।
আবদুল আহাদ জানান, হাদিকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে, সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে। গুলির অনেকটাই সরিয়ে ফেলা গেলেও অপারেশনের পরও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ অবস্থায় পরিবার তাকে বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছে। মেডিক্যাল বোর্ড যদি কোনও সিদ্ধান্ত দেয়, তাহলে বিদেশে নেওয়া হবে কিনা, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে বিদেশে তার চিকিৎসা সংক্রান্ত কেস সামারি পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫,  4:10 PM