CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

নৈশপ্রহরীকে হত্যা করে ‘৩৪ লাখ টাকা লুট’

#
news image

কুড়িগ্রামের রাজারহাটে একটি সিগারেট কোম্পানির হাব অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অফিসের নৈশপ্রহরী তপন চন্দ্র সরকারকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা শহরের শান্তিনগর এলাকা থেকে ওই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তপন চন্দ্র সরকার উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার শান্তিনগর এলাকার মেরিজ সিগারেটের অফিসে প্রবেশ করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারকে ভারি কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এরপর অফিসে থাকা ৩৪ লাখ টাকা লুট করে তারা চলে ‍যায়। আঘাতে মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নৈশপ্রহরী তপন চন্দ্র মারা যান। রবিবার সকালে স্থানীয়রা তপনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত ভারী ও ভোতা কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সিগারেট কোম্পানির অফিস থেকে ৩৪ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২৫,  4:33 PM