CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

#
news image

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার শনিআখড়ায় সেফ এইড জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী হাসপাতালে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। 

এতে গাইনী, মেডিসিন সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের এসব ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। 
এদিন সকাল থেকেই
ডেমরা-যাত্রাবাড়ি,কদমতলী,সিটাগাং রোডসহ আশপাশের এলাকা থেকে আগত প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আরিফ উদ্দিন জানান, মহান বিজয় দিবস ও হাসপাতালের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে এলাকার দুস্থ ও দরিদ্র রোগীদের সেবা নিশ্চিত করতে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। আশা করি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে রোগীরা তাদের উপযুক্ত চিকিৎসা সেবা পাবেন। ভবিষ্যতে সেবা মূলক এসব কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন 
ডাক্তার মো: রুহুল আমিন গাজী,
ডাক্তার আব্দুস শাফি,ডাক্তার আয়েশা সিদ্দীকা প্রমূখ।

উল্লেখ্য, প্রতি বছরই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া বাসস্ট্যান্ড এলাকার গরীব ও অবহেলিত সকল শ্রেণি-পেশার মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে হাসপাতালটি।
চিকিৎসা সেবা নিতে আসা
গৃহবধূ পেয়ারা বেগম বলেন, আমরা ইচ্ছা থাকলেও অনেক সময় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না।
আজ ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

ডা.রুহুল আমিন বলেন, আমরা এই ক্যাম্পে  এখন পর্যন্ত ৬ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ওষুধও ফ্রি দিয়েছি। 

নিজস্ব প্রতিবেদক 

১৬ ডিসেম্বর, ২০২৫,  8:32 PM