CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

গাছে বেঁধে পিটিয়ে হত্যার পর আগুন দেওয়া হয় দীপুর মরদেহে

#
news image

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৫) কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়। পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় ‘তৌহিদি জনতা’। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক কামাল হোসেন জানান, দীপু চন্দ্র দাস মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। এই ঘটনার পর তাকে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে সেখানে কটূক্তি করার বিষয়টি স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষ তাকে কারখানা থেকে বের করে দেয়। এরই মধ্যে ‘তৌহিদি জনতা’ খবর পেয়ে যায়। দীপু রাত ৯টার দিকে কারখানার গেটে বের হলে প্রথমে তাকে সেখানে মারধর করা হয়। এরপর তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছে এনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মরদেহে আগুন ধরিয়ে দেয় ‘তৌহিদি জনতা’।

পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দীপু চন্দ্র দাস প্রায় তিন বছর ধরে ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিকের কাজ করছিলেন। এখন পর্যন্ত পরিবারের কেউ এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২৫,  4:00 PM