CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হাতিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

#
news image

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মঙ্গলবার সকাল থেকে দিনভর থেমে থেমে এই সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সুখচর ইউনিয়নের জাগলার চরে স্থানীয় মনির মেম্বার গ্রুপ এবং শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। একই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেও দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে। 

হাতিয়া থানার ওসি বলেন, ‘ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।’

নোয়াখালী প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৫,  5:54 PM