CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জাবির ‌‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩ শতাংশ

#
news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামছুল আলম সেলিম। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্যমতে, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে মোট আবেদনকারী ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ছিলেন ২০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৭ হাজার  ৭৩৪ জন। সে হিসাবে এই ইউনিটে পরীক্ষায় উপস্থিতির হার ছিল মোট ৮৬ দশমিক ১৬ শতাংশ। এর মধ্যে পাস করেছেন ২ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। হিসাবে মোট পাস করেছেন ১৩ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামছুল আলম বলেন, ‘বি ইউনিটে মোট আসন ৩২৬টি। সাধারণত আসনের ১০ গুণ মেধাতালিকা প্রকাশ করা হলেও এ বছর পাশের হার কম হওয়ায় তা সম্ভব হয়নি। পরীক্ষায় উত্তরপত্র সঠিকভাবে পূরণ না করায় ৫৮ জনের ওএমআর শিট বাতিল করা হয়। সোমবার সকাল ৯টা থেকে ছাত্রীদের দুই শিফট ও ছাত্রদের এক শিফটে মোট তিন শিফটে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।’

জাবি প্রতিনিধি

২৩ ডিসেম্বর, ২০২৫,  5:58 PM