CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পেট্রোবাংলা-বিএমটিএফ চুক্তি

#
news image

বাংলাদেশে গ্যাস ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি জোরদার এবং ভবিষ্যতে বিলিং সিস্টেম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) একটি চুক্তি সই করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বিএমটিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, পেট্রোবাংলার সব পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২২ ডিসেম্বর) পেট্রোবাংলার বোর্ড রুমে সই হওয়া চুক্তির আওতায় পেট্রোবাংলার অধীন গ্যাস উৎপাদন ও বিপণন কোম্পানিগুলিতে ‘জিপিএস লোকেশনভিত্তিক গ্যাস মিটার ও মিটারিং স্টেশন মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেম’ ডিজাইন, উন্নয়ন, বাস্তবায়ন, কমিশন এবং রক্ষণাবেক্ষণ করা হবে। পেট্রোবাংলার পক্ষ থেকে চুক্তিতে সই করেন সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো. আমজাদ হোসেন এবং বিএমটিএফ-এর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী। পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

প্রকল্প বাস্তবায়নের ফলে পেট্রোবাংলার অধীনে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত গ্যাসের চাপ, তাপমাত্রা ও পরিমাণ আরও সঠিকভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি আরএমএস কক্ষে অবৈধ প্রবেশ রোধ, পালস মিসিং সমস্যা সমাধান এবং অতিরিক্ত লোড ব্যবস্থাপনাও কার্যকরভাবে করা যাবে।

এছাড়া এআই ও এলএলএম প্রযুক্তির প্রয়োগ ভবিষ্যতে গ্যাস বিলিং প্রক্রিয়াকে আরও স্বয়ংক্রিয় ও দক্ষ করবে। এর ফলে এলাকা ভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা, ব্যবহার পরিমাপ এবং খাতে স্বচ্ছতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  6:27 PM