CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

৯ দিনের ছুটিতে যাচ্ছে রাবি, খোলা থাকছে আবাসিক হল

#
news image

শীতকালীন ছুটি উপলক্ষ্যে টানা নয় দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। শীতকালীন অবকাশ, যীশু খ্রীস্টের জন্মদিন ও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকছে অ্যাকাডেমিক কার্যক্রম। তবে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকছে। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। 

তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত শীতকালীন অবকাশ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। 

বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর বড়দিন, ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি এবং ২৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ শুরু হয়ে ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত চলবে। তবে ২রা ও ৩রা জানুয়ারী সাপ্তাহিক ছুটি থাকায় ৪ জানুয়ারী থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে। 

ছুটির সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হল খোলা থাকবে কিনা এই প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক শারমিন হামিদ বলেন, শীতকালীন ছুটিতে যথারীতি হলগুলো খোলা থাকবে।

রাবি প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৫,  3:55 PM