CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

পারমাণবিক সাবমেরিক থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

#
news image

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন আইএনএস অরিঘাত থেকে কেএ–৪ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তম উপকূলের কাছে।

ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের সমুদ্রভিত্তিক পরমাণু আঘাত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য কেএ–৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ২০২৪ সালের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র—এই তিন মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিতসংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও দৃঢ় হলো।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তার সামগ্রিক সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫,  4:13 PM