CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান

#
news image

প্রখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ আ ড্রিম’র প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে দেশ নিয়ে)। যদি দেশের মানুষের জন্য সেই প্ল্যানকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরেন।

পরে লাখো জনতাকে অভিবাদন জানাতে জানাতে মঞ্চে এসে পৌঁছান বিকেল পৌনে ৪টার দিকে। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মঞ্চে আসন নেন। পরবর্তীতে তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তারেক রহমান বলেন, প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশে শান্তি চাই।

মার্থিন লুথার কিংয়ের একটি উক্তি আছে-আই হ্যাভ আ ড্রিম। আমি বলতে চাই- আই হ্যাভ আ প্লান। যদি দেশের মানুষের জন্য সেই প্ল্যানকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি পাশে থাকেন, সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ আই হ্যাভ আ প্লান বাস্তবায়নে সক্ষম হবো।
 
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সবাই নবী করিমের (সা.) যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনার চেষ্টা করবো।

তারেক রহমান বলেন, একাত্তর সালে আমাদের শহীদরা জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটা বাংলাদেশ গড়ার জন্য। যেকোনো মূল্যে আমাদের এদেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই।

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫,  4:41 PM