CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ভোটার তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ইসি

#
news image

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।  রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। 
রুহুল আমিন মল্লিক জানান, নির্বাচন কমিশন কর্তৃক তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাইমা রহমান ও তার মা জুবাইদা রহমান নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের প্রবেশ করেন। পরে জাইমা রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে ১২টা ৪৫ মিনিটে ইটিআই ভবন ত্যাগ করেন। 

এরপর দুপুর ১টার দিকে ইটিআই ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। তারেক রহমান এদিন তার আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেন। 

পরবর্তী সময়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন ছেড়ে চলে যান। এসময় তিনি রাস্তায় অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। এসময় ইসির বাইরে উপস্থিত নেতা-কর্মীরা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

জানা যায়, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। 

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  4:26 PM