CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

শিক্ষক নিয়োগ পরীক্ষা: রংপুরে ডিভাইস যন্ত্র সরবরাহের সময় ২জন গ্রেপ্তার

#
news image

পরীক্ষার আগের দিন রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ২জন সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া ও গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

বৃহস্পতিবার দুপুরের মহানগরীর পুলিশ লাইনসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের ২জনকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই ২জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ২জন স্বীকার করেছেন যে ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং এসময় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে।

পুলিশ কর্মকর্তা জানান, আটক ২জনের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একটি বড় সিন্ডিকেট জড়িত থাকতে পারে। সে কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

আজ ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাকে ঘিরে দালাল বা প্রতারকচক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের টাকা লেনদেন না করারও আহ্বান জানিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে পরীক্ষার সব কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস

০৯ জানুয়ারি, ২০২৬,  4:47 PM