CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১?

#
news image

ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে। নির্বাচনি প্রচারণায় তিনি নিজেকে ‘ঢাকা-৯ এর ঘরের মেয়ে’

বলে দাবি করলেও নির্বাচন কমিশনের তথ্য বলছে তিনি ঢাকা-১১ আসনের ভোটার।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং ঢাকা-১১ আসনের ভোটার স্লিপ অ্যাপ অনুযায়ী তাসনিম জারার ভোটকেন্দ্র নম্বর ৮০। কেন্দ্রের নাম-প্রাইম স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রটি অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের খিলগাঁও বি জোন পূর্ব এলাকায়।

নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন বক্তব্যে তাসনিম জারা নিজেকে ঢাকা-৯ আসনের ‘ঘরের মেয়ে’ বলে উল্লেখ করেন। বর্তমানে তিনি পরীবাগে বসবাস করছেন বলে জানা গেছে। এর আগে তিনি গুলশানে থাকতেন।

এ বিষয়ে জানতে তাসনিম জারার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার নির্বাচনি টিমের এক সদস্যকেও বার্তা পাঠানো হয় তবে সেখান থেকেও কোনো উত্তর মেলেনি।

উল্লেখ্য, ঢাকা-৯ আসন গঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ড এবং মুগদা, সুবজবাগ ও খিলগাঁও থানা নিয়ে।

একজন প্রার্থী যে আসনে নির্বাচন করছেন সেই আসনের ভোটার হওয়া আইনি বাধ্যবাধকতা নয়। তবে রাজনৈতিকভাবে বিষয়টি আলোচনার জন্ম দিতে পারে।

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  12:28 PM