CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

#
news image

বাড়ছে দেশের তাপমাত্রা। মাঝেমধ্যে একদিন বৃষ্টি হলেও এরপর আর তার দেখা মিলছে না। আবহাওয়া শুষ্ক থাকায় রাজধানী ঢাকায় প্রায়ই বায়ুদূষণের মাত্রা বেশি থাকে। তবে আগের তুলনায় দূষণের পরিমাণ কিছুটা কমেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বাংলাদেশের ঢাকা রয়েছে ১৪তম অবস্থানে। শহরটির বায়ুমানের স্কোর ১২৪। এ স্কোর ঢাকাবাসীর জন্য মোটামুটি ভালো হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচী। শহরটির স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। তবে তালিকার ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের আরেক শহর লাহোর–এর দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কম। শহরটির বায়ুমানের স্কোর ১৬৫ হলেও বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে। এদিকে ভারতের দিল্লী তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ১৯১। একই দেশের আরেক শহর কলকাতা রয়েছে তালিকার চতুর্থ স্থানে, যার স্কোর ১৬৮। এই দুই শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

নিউজ ডেস্ক

১৩ মার্চ, ২০২৬,  2:21 PM

news image
ফাইল ছবি