CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

টসে জিতে বোলিং নিলো বাংলাদেশ

#
news image

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ মার্চ) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

প্রথম ম্যাচে জয়ী দল ভাঙতে চায়নি বাংলাদেশ। একই দল নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় খেলবেন পেসার হারিস রউফ। 

প্রথম ম্যাচে পাকিস্তানের দেয়া মাত্র ১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ মাত্র দুই উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই পেরিয়ে যায়। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান দুর্দান্ত ব্যাটিং করে ৪২ বলে অপরাজিত ৬৭ রান করেন। এছাড়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বল হাতে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আজ জিতলেই ওয়ানডে সিরিজ ঘরে তুলবে বাংলাদেশ। তাতে ভাঙবে ১১ বছরের খরা। এর আগে ২০১৫ সালে শেষবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

দুই দলের একাদশ
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

নিউজ ডেস্ক

১৩ মার্চ, ২০২৬,  2:32 PM

news image
সংগৃহীত