CKEditor 5 Sample
ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

তেলের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন মানুষ

#
news image

তেলের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। তবে বেশিরভাগ ফিলিং স্টেশনই বন্ধ। কারণ কী? জানতে চাইলে বলা হয়, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবারহ করা হচ্ছে না।

আজ শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসময় রাজধানীর একাধিক ফিলিং স্টেশনের মধ্যে খোলা পাওয়া যায় বিজয় সরণির একটি ফিলিং স্টেশন। সেখানে দেখা গেলো লম্বা লাইন। মোটরসাইকেল চালকরা জানান, তেল মিলছে দীর্ঘ অপেক্ষার পর। তবে তা পর্যাপ্ত নয়। সরকার তেল সরবরাহ স্বাভাবিক বললেও বেশিরভাগ পাম্পই বন্ধ কেন? এমন প্রশ্নও তোলেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাস্ট ফিলিং স্টেশনের ডিরেক্টর মেজর আবুল আলা মুহাম্মদ তৌহীদ বলেন, ডে বাই ডে তেল সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। যার কারণে ভোক্তা পর্যায়ে পর্যাপ্ত তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এরকম পরিস্থিতি চললে তেল বিক্রির পরিমাণ আরও কমিয়ে দিতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

নিউজ ডেস্ক

১৩ মার্চ, ২০২৬,  2:46 PM

news image
সংগৃহীত