CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

অভিমান ভুলে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন আরিফিন

#
news image

ভক্তদের তুমুল আগ্রহ আর ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে বঙ্গতে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর আনকোরা নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।

এবারের ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ‘আরেফিন’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার এই ফিরে আসাটা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে, কাবিলা-পাশাদের সাথে তার পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে—তা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

নতুন পর্ব নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। সে এই সিরিজের ভিত্তি এবং আমাদের অন্যতম ইমোশন। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা পুরনো আরেফিনকে (শামীম হাসান সরকার) আবার ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যেহেতু ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর মতো বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে আমার অন্য কোনো কাজ আসছে না, তাই দর্শকদের সেই অভাববোধ ঘোচাতেই চ্যাপ্টার ১০-কে আমরা বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। আমার বিশ্বাস, পুরনো বন্ধুদের এই আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দে এক ভিন্ন মাত্রা যোগ করবে।”

এই প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেন্ট, জনাব মুশফিকুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পবিত্র ঈদুল ফিতরের উৎসবমুখর মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি লক্ষ লক্ষ ফ্যানের জন্য একটি বিশেষ উপহার, যাদের ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা ‘ব্যাচেলর পয়েন্ট’-কে একটি অসাধারণ সিরিজে পরিণত করেছে। গত ৯ মাসের সফল যাত্রায় ৭২টি পর্ব প্রকাশের পর, এবার ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলতে বঙ্গ অ্যাপে এক্সক্লুসিভভাবে প্রিমিয়ার হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায় ১০ (পর্ব ৭৩-৮০)। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের আড্ডায় হাসি আর বিনোদন ছড়িয়ে দিতে এটি দর্শকদের প্রতি আমাদের বিশেষ ঈদ উপহার। আপনাদের এই দীর্ঘ ও চমৎকার সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক ও বিনোদনময় ঈদের অগ্রিম শুভেচ্ছা!”

প্রসঙ্গত, কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন তৌসিফ মাহবুব। এছাড়াও আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লামসহ তাদের সুপরিচিত সঙ্গীরা।

নিউজ ডেস্ক

১৩ মার্চ, ২০২৬,  4:09 PM