CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সুখবর পেলেন বিএনপি নেতা

#
news image

দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার হওয়া এক নেতা সুখবর পেয়েছেন। বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তাকে পুনরায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল জেলা (উত্তর) বিএনপির  আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়কের বহিষ্কারাদেশ কেন্দ্র থেকে প্রত্যাহার হওয়ায় মো. জাকির হোসেন শরীফকে পুনর্বহাল করা হলো। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পৌর বিএনপির সদস্যসচিব ফরিদ মিয়ার স্ট্রোকজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া ১নং যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে ৮নং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় তার স্থলে শামীমুল হক শামিমকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

অনুলিপি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পাঠানো হয়েছে।

মিজানুর রহমান খান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির হোসেন শরীফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের আনিত অভিযোগ কেন্দ্রীয় বিএনপি তদন্ত করে সত্যতা না পেয়ে প্রত্যাহার করেছে।   

নিউজ ডেস্ক

১৩ মার্চ, ২০২৬,  4:18 PM

news image
ফাইল ছবি