CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া

#
news image

চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি। এমনকি মার্কিন মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা হরমুজ প্রণালি যুদ্ধজাহাজ পাঠাবে না।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এর সুবিধা ভোগ করে তাদের সহায়তা করা উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি অস্ট্রেলিয়া ও জাপান। সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকার পাহারা দেয়ার জন্য নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।

সংসদে দেয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখনও যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা যেতে পারে তা আমরা পর্যবেক্ষণ করে দেখছি।’

ট্রাম্প মার্কিন মিত্রদের কাছে গুরুত্বপূর্ণ জলপথটি পাহারায় সহায়তার আহ্বানের পর জাপানের প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। সানায়ে তাকাইচি চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে।

এদিকে অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না। সোমবার দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেন, অস্ট্রেলিয়া হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ট্রাম্পের সহায়তার আহ্বানের পর অস্ট্রেলিয়া নিজেদের অবস্থান জানালো।

অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাছে অনুরোধ আসলে আমরা কী ধরনের অবদান রাখছি সে বিষয়ে আমরা খুবই স্পষ্ট। এখন পর্যন্ত সেই অবদানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করা হয়েছে—বিশেষ করে ওই এলাকায় অবস্থানরত বিপুলসংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের বিষয়টি বিবেচনায় রেখে।’

তিনি বলেন, তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাব না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এবং এতে আমরা কোনো অবদানও রাখছি না।

নিউজ ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  11:49 AM

news image
ইন্টারনেট