CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

#
news image

রাজনৈতিক কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরাটা দারুণ হলো। ঘরের দর্শকদের সামনে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ তারা জিতে নিলো। একই সঙ্গে পরবর্তী লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ১১ রানের জিতে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক আরেক দল নামিবিয়াও সরাসরি খেলবে।

দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নবম দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। আপাতত সেই অবস্থানে উঠেছে তারা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা এখন ৯ নম্বরে। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাংকিংয়ের ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল কেবল ১।

পাকিস্তানের বিপক্ষে ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। ২-১ এ জিতে তাদের পয়েন্ট এখন ৭৯। ৭৭ পয়েন্ট নিয়ে দশে নেমেছে ক্যারিবিয়ানরা।

সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

নিউজ ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  12:01 PM

news image
ইন্টারনেট