CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

৩ মাসের মধ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনের চেষ্টা চলছে: মাহদী আমিন

#
news image

সরকার তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে নাগরিক প্লাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার আগামী তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার প্রচেষ্টা চালাচ্ছে। ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যেতে চায় সরকার।

মাহদী আমিন বলেন, এর আগে কোনো সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে ইশতেহার বাস্তবায়নে এভাবে পদক্ষেপ নিতে পারেনি, যা এখন হচ্ছে। ২৮ কর্মদিবসের মধ্যেই ফ্যামিলি কার্ড, খাল খননসহ ইশতেহারে দেয়া সব বিষয় নিয়ে কাজ শুরু হয়ে গেছে। তাই শিক্ষাখাতেও সেই অনুযায়ী কাজ হবে।

‘শিক্ষকদের গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার দিকেও নজর দেয়া হবে’, যোগ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

নিউজ ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  1:05 PM

news image
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন