CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘বিজলী’

#
news image

দেশের দিকে ধেয়ে আসছে আংশিক মাঝারি বৃষ্টিবলয় ‘বিজলী’। শুক্রবার (২৭ মার্চ) রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, বৃষ্টিবলয়টি সারা দেশে একযোগে সক্রিয় হবে না। দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে, বাকি এলাকাগুলো এর বাইরে থাকতে পারে।

চলতি বছরের দ্বিতীয় এই বৃষ্টিবলয় ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর মধ্যে ২৮ ও ২৯ মার্চ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিবলয়টি বেশি সক্রিয় থাকবে। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশে তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে প্রাকৃতিক পরিবর্তনের কারণে বৃষ্টিবলয়ের সময়সূচি ও তীব্রতায় কিছুটা ওঠানামা হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:42 AM

news image
ফাইল ছবি