CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ সোহেল রানা

#
news image

সদ্য সমাপ্ত রোজার ইফতার এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা।

বিএনপি সরকারের শাসনামলে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কার অর্জনকারী শিল্পীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল রানা বলেন, ‘চিনতে কি আবারও ভুল করছি?’

তিনি পোস্টে উল্লেখ করেন যে, বিগত সরকারের আমলে রোজার সময় ইফতার, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস—এই তিনটি বিশেষ সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের কাছে অন্তত তিন দিন আগেই আমন্ত্রণপত্র পৌঁছে যেত। কিন্তু এবার রোজা এবং স্বাধীনতা দিবস পার হয়ে গেলেও দাওয়াত পাঠানো হয়নি এই অভিনেতাকে।

সোহেল রানা আক্ষেপ করে লেখেন, ‘রোজার ইফতার, স্বাধীনতা দিবস দুটোই চলে গেল, কোনো ইনভাইটেশন কার্ড আসলো না। এটা কি ইচ্ছাকৃত না ভুল?’

বিষয়টি অভিনেতার কাছে মোটেও সম্মানজনক মনে হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ইফতার এবং স্বাধীনতা দিবসের প্যারেডে মানুষের কোনো অভাব দেখা যায়নি। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা ও শিল্পীরা সেখানে নেই। এই ভিড় দেখে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এরা কারা।’

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:55 AM

news image
কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা