CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

#
news image

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থাপনা আরও নিবিড়ভাবে তদারকি ও সমন্বয় করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণে একজন করে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োজিত থাকবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ফিলিং স্টেশনের জন্য নির্দিষ্ট একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

এলাকাভেদে এই নিয়োগ প্রক্রিয়া ভিন্ন হবে। এরমধ্যে- ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা: এই দুই বড় শহরে ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জেলা ও বিভাগীয় শহর: মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় পর্যায়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) এই নিয়োগ সম্পন্ন করবেন। উপজেলা পর্যায়: উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজ নিজ অধিক্ষেত্রে প্রতিটি পাম্পের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেবেন।

নিযুক্ত ট্যাগ অফিসাররা সরাসরি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন। তারা পাম্পগুলোর দৈনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং নিয়মিতভাবে প্রতিবেদন জমা দেবেন।

ইতোমধ্যেই প্রতিটি পাম্পের জন্য একজন করে কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করে সেই তথ্য দ্রুত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে। মূলত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং তদারকি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  12:09 PM

news image
সংগৃহীত