CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

না ফেরার দেশে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ

#
news image

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে না ফেরার দেশে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দিলারা হাফিজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ড বৈঠক করে।

এর আগে, দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে পরিবারের সদস্যরা আশা করছেন।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  1:39 PM

news image
সংগৃহীত