CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হামের প্রকোপ বাড়ায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে টিকা আমদানির সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

#
news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের প্রকোপ বাড়ায় ৬০৪ কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ‘সিএমই প্রোগ্রাম অন মেডিকেল ইথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় মানিকগঞ্জ ও রাজশাহীসহ প্রতিটি বিভাগীয় হাসপাতালে আইসিইউ ও বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া ডিএনসিসি করোনা হাসপাতালকে বর্তমানে হামসহ অন্যান্য জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

​এদিকে, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের অনিয়ম রোধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিদিন অন্তত একটি হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিভিল সার্জনদের কার্যক্রম এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  2:54 PM

news image
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন