CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কেউ যদি যুদ্ধে না যাই কে দেশটা স্বাধীন করবে?

#
news image

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, কেউ যদি আমরা যুদ্ধে না যাই কে দেশটা স্বাধীন করবে? আমরা যদি দূর্ণীতির বিরুদ্ধে রুখে না দাড়াই তবে, আমরা কার উপর আগামী প্রজন্মকে রেখে যাবো? স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিভাবে দূর্নীতিমুক্ত করবো?

রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে ১৭ তম এশিয়া ফার্মা এক্সপো- ২০২৬ এবং এশিয়া ল্যাব এক্সপো- ২০২৬ শীর্ষক আন্তর্জাতিক ঔষধ শিল্প মেলা / প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ব‌লেন, গেল ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকার। এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর চারটিই রাজশাহীতে পাঠানো হবে। একই সঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: শামিম হায়দার সহ আরো অনেকে।

নিউজ ডেস্ক

২৯ মার্চ, ২০২৬,  3:40 PM

news image
সংগৃহীত